সিলেটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

প্রকাশিত: 3:03 PM, October 29, 2025

সিলেটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

নিহতের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

 

 

 

 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

 

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

 

তিনি জানান, নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031