ফ্রান্সের লরিয়েন্টে ‌‘গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 4:50 PM, November 3, 2025

ফ্রান্সের লরিয়েন্টে ‌‘গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তজাতিক ডেস্ক ::

 

ফ্রান্সের লরিয়েন্ট শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ‘গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় ফ্রান্সের লরিয়েন্টে এই সভার আয়োজন করা হয়।

 

 

 

লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য সিরাজ শেখ এর সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হোসনে জামান জিকো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন যুবদলের কোষাধ্যক্ষ আজমীর বখত মজুমদার জনি।

 

 

 

 

লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু ও সিলেট সরকারী কলেজ এর সাবেক দফতর সম্পাদক কলিম আহমেদ চৌধুরী’র তত্ত্বাবধানে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

 

 

 

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রবাসীদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

 

আলোচনায় তারা স্মরণ করেন ২৪-এর গণ-অভ্যুত্থান উপলক্ষে লরিয়েন্টে আয়োজিত কর্মসূচি এবং রেমিট্যান্স শাটডাউন আন্দোলনের সফল বাস্তবায়নের কথা।

 

 

 

বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে প্রয়োজনে ভবিষ্যতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

 

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সজল আহমেদ, শাহীন আহমেদ, আশরাফুল ইসলাম, সোহেল আহমেদ রানা, কমল নাথ, হাসান আহমেদ, নাহিদ ইসলাম, হুসাম উদ্দিন, শহীদুর রহমান, কামরুল ইসলাম, জাবেদুর রহমান এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।

 

 

 

এবারের আলোচনা সভা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতি সমর্থন জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার সংকল্প বহন করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30