সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেল চালকের : আহত ৩

প্রকাশিত: 3:27 PM, November 5, 2025

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেল চালকের : আহত ৩

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হন।

 

 

এদিকে গুরুতর আহতবস্থায় স্থানয়ীরা মুন্না মিয়া (২০) নামের এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে  রাখে পুলিশ।

 

 

 

বিষয়টি নিশ্চিত করের সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন।  আহত হন অপর চার যাত্রী।  দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031