ফ্যাসিবাদ আ. লীগই দেশে প্রথম বাকশাল চালু করেছিল: মঈন খান

প্রকাশিত: 5:14 PM, November 9, 2025

ফ্যাসিবাদ আ. লীগই দেশে প্রথম বাকশাল চালু করেছিল: মঈন খান

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেছিল। জাতির মুক্তিকামী চেতনা ও গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যার চেষ্টা করেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লব ও সংহতির মাধ্যমে সেই বাকশালের অবসান ঘটে এবং দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র।’

রোববার (৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

 

 

 

ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। এই লড়াইয়ের জন্য তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি। আজও সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বারবার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। কিন্তু মুক্তিকামী জনগণ কখনো সেই স্বৈরশাসন মেনে নেয়নি। তাই তাদের প্রতিবারই জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে হয়েছে।’

 

 

 

পথসভা শেষে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

 

 

শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031