বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন গোলাম মো. বাতেন

প্রকাশিত: 3:36 PM, November 11, 2025

বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন গোলাম মো. বাতেন

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে।

 

 

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। এই আদেশের মাধ্যমে তিনি বাগেরহাটের ২৪তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।

 

 

 

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

 

 

 

বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা গোলাম মো. বাতেন এর আগে ফেনির উপ-পরিচালক (উপসচিব), বিভিন্ন স্থানে সহকারি কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন”ছবি সংযুক্ত আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031