সিলেট |
প্রকাশিত: 6:19 PM, November 12, 2025
প্রতিনিধি / ওসমানীনগর ::
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদের পিতা সমাজসেবী এলাইস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
এক শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরুহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তারা। বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু স্বাক্ষরিত শোকবার্তা গনমাধ্যমে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইস মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।