সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
যুক্তরাজ্যের মিল্টন কিন্সের বানস ফাস্ট ফুড শপের দুই বছরে যাত্রা। ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হাফ প্রাইজ।
যুক্তরাজ্যের মিল্টন কিন্স সিটির ব্রেচলিতে বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।গড়ে উঠেছে অসংখ্য বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিস্টান।
আর কর্মসংস্থান হচ্ছে মানুষের। তেমনি ভাবে ব্রেচলি টাউন সেন্টারে বানস ফাস্ট ফুড সপের তৃতীয় বর্ষে পদাপন ও দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে আলোচনা, মিলাদ ও কেক কাটার মাধম্যে।
বর্ষপূর্তি উপলক্ষে বানসে পুরো সপ্তাহ জুড়ে অতিথিদের জন্য থাকছে হাফ প্রাইজ অফার।
প্রবাসীদের কথা চিন্তা করে দেশীয় সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণে মিল্টন কিন্স সিটির ব্রেচলির টাউন সেন্টারে ফাস্ট ফুট সপ বানস আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুররু করেছিলো ঠিক দুই বছর আগে।
সোমবার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে যুক্তরাজ্যের মিল্টনকিন্সের ব্রেচলীর টাউন সেন্টারে বানস ফাস্টফুডে দোয়া-মিলাদ, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে বানস পহেলা ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত পুরো সপ্তাহের কাস্টমারদের জন্য থাকছে হাফ প্রাইজ অফার। যেখানে অতিথিরা বিভিন্ন ধরনের খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন যত খুশি তত।
প্রতিস্টানের মালিক মাসুম আফরুজ বলেন, ২ য় প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করছি।যারা এখানে একবার খাবেন, খাবারের স্বাদের কারণে তাদের বারে বারে আসতে হবে।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মিল্টন কিন্স সিটি কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর দেলোয়ার খান, কাউন্সিলর আয়শা খানম, মিল্টন কিন্স জামে মসজিদের চেয়ারম্যান শিক্ষক আবু তালিব ও বান্স সপের ডিরেক্টর আবুসহ কমিউনিটির বিশিষ্ট জনেরা।