সিলেট |
প্রকাশিত: 7:12 PM, December 13, 2025
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ভূমির জাল দলিল দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ারনা ভূক্ত একজনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত উপজেলার গ্রামতলা(দাশপাড়া) গ্রামের জালাল মিয়ার স্ত্রী ছুরতুন বেগম। শনিবার পুলিশ অভিযান চালিয়ে উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামে পিতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ।
বিকালে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে গেছে, ওসমানীনগর উপজেলার মান্দারুকা মৌজার জেল নং-০৭ খতিয়ান-৫০৬ বিএস-৬৮৬ নামজারি খতিয়ান ৫৭৯এস এ দাগ নং ৬৭৪ বি এস ৯৭০ দাগের ২৫ শতাংশ ও এস.এ দাগ ৬৭৫ বিএস ৯৭১ দাগের ৩৮ শতাংশ ভূমি ১৯৯৩ সালে ৪ এপ্রিল সৈয়দ সুনাহর আলী ক্রয় করেন। ১৮৬১ নং সাব কাবলা দলিল মূলে সিকন্দর আলী এবং সজ্জাদ আলীর কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল থাকা অবস্তায় সৈয়দ সুনাহর আলীর স্ত্রী গেদা বিবি দুই পুত্র সৈয়দ আজাদ আলী, সৈয়দ হায়দর আলী তিন কন্যা, ছুরেফুল বিবি, ছুরতুন বিবি ও সাজনা বেগমকে উত্তরাধকিারী রেখে মৃতুবরণে করেন। মৌকিক ভাবে বাটোয়ারা ক্রমে সৈয়দ আজাদ আলী প্রাপ্ত হয়ে ভোগ দখল থাকা অবস্তায় ১৯৯৯ সালে ১৪ জানুয়ারী ১১১ নম্বর সাব কবলা দলিল মূলে সৈয়দা ছুরেফুল বিবির নিকট বিক্রয় করেন। পরে সৈয়দা ছুরেফুল বিবি নিজ নামে ২২৮৭১৬১৭ নং নামজারি মামলায় ৫৭৯ নং খতিয়ান মূলে ভোগ দখলে করেন। অভিযুক্ত নূরুল হুসেন এবং ছুরতুন বিবি ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী অন্য ব্যক্তিকে সৈয়দ হায়দর আলী সাজিয়ে জাল দলিল দিয়ে ছুরেফুল বিবির নামে নামজারি বাতিলের আবেদন করেন। এসময় অভিযুক্ত নুরুল হোসেন ও ছুরেতুন বিবি একে অপেরের যোগসাজে অন্যব্যক্তিকে সৈয়দ হায়দর আলী সাজিয়ে নুরুল হোসন গ্রহিতা হয়ে জাল দলিল প্রতারণার মাধ্যমে সম্পাদন করেন।
এই ঘটনায় ছুরেফুন বিবি বয়স্ক ও শারীরিক ভাবে অসুস্ত থাকায় ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারী আদালতে মামলা দায়ের করেন তার মেয়ে রোকসানা বেগম। মামলায় তিনি নবীগঞ্জ উপজেলার গোলডোবা গ্রামের হাজী লয়লুস মিয়ার পুত্র নুরুল হোসেন ও ওসমানীনগর উপজেলার গ্রামতলা(দাশপাড়া) গ্রামের জালাল মিয়ার স্ত্রী ছুরতুন বেগম। আদালত একাধিকবার তলব করলেও হাজির না হওয়ায় জালাল মিয়ার স্ত্রী ছুরতুন বেগমের উপর গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে থানা পুলিশ আদালতের নির্দেশে ছুরতুন বেগমকে গ্রেফতার করে।
ছুরতুন বেগমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মোরশেদুল হাসান।