বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ

প্রকাশিত: 6:34 PM, December 22, 2025

বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (২২ ডিসেম্বর) দলীয় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেনগণঅধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

 

 

তিনি জানান. দলের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও গণঅধিকার কোন আপোষ করে নাই। অন্য কোনো দলের সঙ্গে আপস বা সমঝোতায় যেতে তারা রাজি নয়।

গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র বিতরণ ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031