প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে ফের নিয়োগ পেলেন ডা. সায়েদুর

প্রকাশিত: 7:01 PM, January 1, 2026

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে ফের নিয়োগ পেলেন ডা. সায়েদুর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পদত্যাগ করলেও বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে একই পদে ফের নিয়োগ দেওয়া হচ্ছে।

 

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ‘রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করব। সবার দোয়া এবং সহযোগিতা চাই।’

 

 

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031