সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং অনেক চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন নেত্রী। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি আজীবন সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিস্মরনীয় দিন হয়ে রইল।
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে ছিলেন আপসহীন, দেশের সকল সংকটে পাশে থেকে শক্তি দিয়েছেন, আশা জ্বালিয়েছেন কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী তাঁর যাত্রা এখানেই শেষ হলো। একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী হিসেবে তিনি সব সময় আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার অকুণ্ঠ সাহস, নির্ভীক নেতৃত্ব ও মানুষের জন্য অটল ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে চিরজীবী হয়ে থাকবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অসীম ধৈর্য ও সমর্থকদের প্রতি অবিচল নিষ্ঠা দেশ ও বিশ্বের রাজনৈতিক অঙ্গনে রেখে গেলেন এক গভীর শূন্যতা। খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয় এটি একটি জাতির ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।