সিলেট-৩ আসনে রাজা ও মাইনুলের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: 4:00 PM, January 3, 2026

সিলেট-৩ আসনে রাজা ও মাইনুলের মনোনয়নপত্র বাতিল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকেরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

 

 

এছাড়া এই আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, এই আসনে এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করেছে।

 

 

নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামীকাল রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031