প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সুখবর

প্রকাশিত: 5:38 PM, January 12, 2026

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সুখবর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

 

 

রবিবার (১১ জানুয়ারি) ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।

 

 

 

তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার। এ লক্ষ্যে পুরোদমে কাজ চলছে।

 

 

 

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। বিষয়টি যাচাই করে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছিল বলে জানান তিনি।

 

 

 

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন।

 

 

তবে পরীক্ষায় মোট কতজন অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031