সিলেট |
প্রকাশিত: 2:53 PM, January 19, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া ২ নেতাকে দলে ফেরাল বিএনপি। রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের জন্য এই ৬ জনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রবিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।