কম্বলের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

প্রকাশিত: 4:34 PM, January 19, 2026

কম্বলের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে জামায়াতের এক সমর্থকের বিরুদ্ধে।

 

রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযুক্ত মো. কাউছার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুইমাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থা থেকে ওই নারীকে টয়লেট বসানোর জন্য ১০টি রিং ব্যবস্থা করে দেন। গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল নেওয়ার জন্য ওই নারীকে ফোন করে বাড়িতে ডাকেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করেন।

 

 

সোমবার (১৯ জানুয়ারি) ভুক্তভোগী নারী বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে আমি এবং আমার ২০ বছর বয়সী মেয়েকে খুন করবে বলে হুমকি দেন কাউছার। আমি প্রাণভয়ে বিষয়টি এতোদিন কাউকে বলিনি। আসামি একজন দুষ্টপ্রকৃতির নারীলোভী ব্যক্তি। আমি তার বিচার চাই।’

 

 

অভিযুক্ত মো. কাউছার বলেন, ‘আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতিক জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী হিসেবে কাজ করায় এলাকার কিছু কুচক্রী মহল ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।’

 

 

কাউছারকে জামায়াতের সমর্থক দাবি করে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে তদন্ত করে দেখবো। কাউছার দোষী হলে তার বিচার হবে। অন্যথায় যারা এ ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও আমরা ছাড় দেব না।’

 

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার তিন সপ্তাহ পরে বাদী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031