কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী‘র এক বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী‘র এক বছর পূর্তি উদযাপন

আন্তজাতিক ডেস্ক ::

 

কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলীর কার্যকরী কমিটির এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাতারের দোহা জেদিদে রাজমহল রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

 

এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাবিবের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য আব্দুর রহমান লুলু ও আব্দুর রহিম, স্থায়ী কমিটির প্রধান রায়হান আহমদ এবং স্থায়ী কমিটির সদস্য জামিল আহমেদ খালেদ, এলাইছ আহমেদ ও ফখরুল ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, প্রথম সদস্য জাকারিয়া সিদ্দিকী পাবেল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক আরিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক জনি, সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মিজান, ক্রীড়া সম্পাদক বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভায় উপস্থিত সংবর্ধিত অতিথি ও বক্তারা কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলীর গত এক বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা আরও সুদৃঢ় ও বিস্তৃত হোক এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে অতিথিরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলীর কার্যক্রমের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

আলোচনা সভায় বক্তারা কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলীর গত এক বছরে পরিচালিত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে চলবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলীর কার্যক্রমের পাশে থাকার আশ্বাস দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930