অস্টেলিয়ার নিস্তব্ধ শহরে বন্দুকের নৃশংসতা: ঝরেছে তিন প্রাণ, আতঙ্কে লেক কারগেলিগো

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

অস্টেলিয়ার নিস্তব্ধ শহরে বন্দুকের নৃশংসতা: ঝরেছে তিন প্রাণ, আতঙ্কে লেক কারগেলিগো

শিপন আহমদ (সিডনি) / অস্ট্রেলিয়া ::

 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রত্যন্ত শহর লেক কারগেলিগো হঠাৎ করেই নেমে আসে আতঙ্কের ছায়া।

 

 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন।

 

 

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শান্ত ও জনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত শহরটিতে এমন সহিংস ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই স্বাভাবিক বিকেল বদলে যায় আতঙ্ক আর চরম বিশৃঙ্খলায়। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জনসাধারণকে গুজবে কান না দিয়ে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

 

আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সচেতন মহল জানিয়েছেন এই ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে নতুন করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ছোট শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি করেছেন তারা।

 

 

শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় কমিউনিটি নেতারা বলেছেন, এটি শুধু একটি অপরাধ নয়, এটি পুরো সমাজের জন্য এক গভীর ক্ষত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930