প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ বিহারে, মুখ্যমন্ত্রী মমতার ক্ষোভ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ বিহারে, মুখ্যমন্ত্রী মমতার ক্ষোভ

আন্তজাতিক ডেস্ক ::

 

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।

 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে।

 

 

তিনি বলেন, ‘সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

 

 

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, ‘জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

 

 

এদিকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিহার সরকারের নির্দেশের প্রতিবাদ করে বলেছেন, ‘তবে কি শপিং মলে মাংস বিক্রি হবে? আমাদের মাছ–মাংসের চাষিরা তো রাস্তায় বসেন। পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করেন। তাই আজ যদি বলা হয়, বাংলায় মাছ বিক্রি বন্ধ। মাংস বিক্রি, ডিম বিক্রি বন্ধ? কারণ, আজ বিজেপি অন্ধ?’

 

 

অনেকেই মনে করছেন, মাংস বিক্রি নিয়ে প্রকৃতপক্ষে বিজেপিশাসিত উত্তর প্রদেশের সরকারের পথে হাঁটতে শুরু করেছে বিহার সরকার।

 

 

প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

 

 

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930