আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকের পর তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, ‘তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।’

 

এদিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা গতকাল মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

 

 

তিনি বলেন, ‘অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই।’

 

 

যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930