সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
আন্তজাতিক ডেস্ক ::
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। রোববার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে বলেছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়টি মরদেহ শহরের সিভিল হাসপাতালে আনা হয়েছে।
এদিকে পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতদের সংখ্যা নিশ্চিত করেননি। পূর্বে নিহতের সংখ্যা ছিল ছয়জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার আগে কেবল কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের প্রান্তে পৌঁছাতে পেরেছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়।