আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

আন্তজাতিক ডেস্ক ::

 

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ‘ইরান-সমর্থিত এই সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যেও আত্মসমর্পণ করবে না।’

 

গতকাল সৌদিআরবভিত্তিক আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ।

 

 

হিজবুল্লাহ নেতা বলেন, ‘হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছিল। কিন্তু ইসরায়েল চুক্তির কোনো ধারাই মানেনি।’

 

টেলিভিশনে এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি, ধৈর্যেরও সীমা আছে।’

 

 

তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো চরমতম ত্যাগের বিনিময়ে সীমার শেষ প্রান্ত পর্যন্ত তাদেরকে মোকাবিলা করা। আমরা আত্মসমর্পণ করব না।’

 

 

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরেই গত সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে লাখ লাখ সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930