ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে রাত কাটাল লাখো ইসরায়েলি

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে রাত কাটাল লাখো ইসরায়েলি

আন্তজাতিক ডেস্ক ::

 

মধ্যরাতের পর থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই হামলার কারণে রাতভর লাখো ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে।

 

ইসরায়েলি বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখতে এবং ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের উদ্দেশ্য।

 

 

ইসরায়েলের সেনাবাহিনী নাগরিকদের জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর পূর্বাভাস ছিল যে যুদ্ধের প্রথম সপ্তাহে ইরান থেকে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতে পারে।

 

তবে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের দাবি, এতে বোঝা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

 

 

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, তাদের সামরিক অভিযানের সাফল্যের কারণেই ইরানের এই সক্ষমতা কমে গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930