সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ভেজাল বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৮ মার্চ রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন বিএসটিআইর কর্মকর্তা ও জগন্নাথপুর থানা পুলিশ।
অভিযানকালে বিএসটিআই এর নবায়নকৃত কাগজ না থাকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত মুসলিম সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রিচমুন ফাস্টফুডের বেকারী ও প্রতিষ্ঠানকে ঘুরে দেখে বিভিন্ন অসংগতির বিষয়ে সতর্ক করলেও জরিমানা করেননি আদালত।