সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উদ্বোধন হয়েছে। ১৫ এপ্রিল বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় মইয়ার হাওরে বোরো ধান কর্তন উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবদুস সোবহান, লুৎফুর রহমান, আবুল হাশিম ডালিম, মির্জা নিকসন, আবুল হোসেন, রূপন মিয়া দলীয় নেতাকর্মী, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।