গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক এহিয়া রহমান আর নেই!

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক এহিয়া রহমান আর নেই!

ওসমানীনগর প্রতিনিধিঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব এহিয়া রহমান আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

 

মৃত্যুকালর মরহুমের বয়স হয়েছিল ৪৭ বছর।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক ও কিডনি জনিত অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

মরহুম এহিয়া রহমান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ দিন গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডকে সক্রিয় ও সুসংগঠিত করতে এহিয়া রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি একজন নিবেদিতপ্রাণ, পরিশ্রমী ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

 

 

তার ইন্তেকালে গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031