হবিগঞ্জে ৩ লাখ ২৬ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

হবিগঞ্জে ৩ লাখ ২৬ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জ জেলায় ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। মোট ১ হাজার ৯১৩টি টিকাদান কেন্দ্রে এসব টিকা দেওয়া হবে। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে।

 

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে এ টিকাদান কর্মসূটি। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রোগটি ছোঁয়াচে, তাই সবাইকে সাবধান থাকার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিভিল সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান- জেলায় এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন ৭ জন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১৬ জন শিশু। এছাড়াও ঢাকায় পরীক্ষার জন্য সন্দেহভাজন ১০৩ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এ রোগে এখনও পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি। তাদের চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। আর উপজেলা হাসপাতালগুলোতে এক বা দু’টি কেবিন আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন প্রমুখ।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31