দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা এমপি কয়ছর আহমদ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা এমপি কয়ছর আহমদ

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জ ৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শ্রম ঘাম দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা। কৃষকদের কষ্টে ফলানো ফসলে দেশের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। এ জন্য বর্তমান সরকারও কৃষকদের জমি আবাদে আরো উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। আগামী এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে ৩ ফসলি জমি আবাদ করতে হবে। যাতে ধান-সবজি সহ আরো বেশি ফসল উৎপাদন করা যায়। সবাই মিলে চেষ্টা করলে তা সহজে সম্ভব হবে।

 

 

তিনি আরো বলেন, জগন্নাথপুরের প্রবাসীদের মধ্যে অনেকে নিজ জমি অন্যকে আবাদ করতে দিতে চান না, জমি বেদখল হওয়ার আশঙ্কায়। এখন আপনারা নির্ভয়ে জমি আবাদ করতে দিন। আপনারা জমি পতিত রাখেন বলেই দেশের কৃষিতে উৎপাদন কাঙ্খিত হচ্ছে না। আপনার জমি বেদখল হওয়ার কোন শঙ্কা নেই। সরকার আপনাদের পাশে আছে।

 

১৫ এপ্রিল বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সুজাতুর রেজা ও কৃষক আংগুর মিয়া প্রমূখ।

 

 

এ সময় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোল জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা এমএ মুকিত, আবদুস সোবহান, লুৎফুর রহমান, আবুল হাশিম ডালিম, মির্জা নিকসন, রূপন মিয়া ,উপকেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হার বাঁচাও আন্দোল জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ দলীয় নেতাকর্মী, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫জি ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930