ওসমানীনগরে হাম রুবেলার টিকা পাবেন সাড়ে ১৮ হাজার শিশু

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

ওসমানীনগরে হাম রুবেলার টিকা পাবেন সাড়ে ১৮ হাজার শিশু

 প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
হাম-রুবেলা নির্মূলে সিলেটের ওসমানীনগর উপজেলায় জরুরি এমআর টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভায় অনুষ্ঠিত হয়।

 

ওসমানীনগর উপজেলায় ৬ মাস থেকে ৫৯মাস বয়সী ১৮ হাজার ৫শ৯ জন শিশু এমআর টিকার আওতায় আসবে। হাম-রুবেলা নির্মূলে এমআর টিকাদান কর্মসূচির ২০ এপ্রিল থেকে চলমান রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত ১৯২ কেন্দ্রে ১৮ হাজার ৫শ৯ জন শিশু এমআর টিকার আওতায় নিয়ে আসা হবে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হলে আয়োজিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: মইনুল আহসান। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সাপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মইনুল আহসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার অনন্যা জামান মুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভূইয়া, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, ইউপি সদস্য আছাদুজ্জামান জুবায়ের উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহবাবুল হোসাইন আহবাব প্রমুখ।

 

এসময় উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এমটি (ইপিআই) নিউটন ধর এর পরিচালনায় বক্তারা বলেন, হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সের শিশুরাই সংক্রমণ ও গুরুতর অসুস্থতার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই টিকা কর্মসূচি সহজ তবে খুবই কার্যকর একটি উদ্যোগ, যা বড় পরিসরে সুরক্ষা নিশ্চিত করবে। এই কর্মসূচি চালু হলে শিশুদের জীবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

সভায় হাম রুবেলা টিকা দান কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031