মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

আন্তজাতিক ডেস্ক ::

 

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ড ঘটেছে। এতেপাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।

 

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন।

 

 

নিহত পাঁচ বাংলাদেশি হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজনের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

 

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031