বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক ::
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজার আবারও চাঙ্গা হয়ে উঠেছে। আগের দিনের বড় পতনের পর অপরিশোধিত তেলের দাম ফের ঘুরে দাঁড়িয়েছে।

 

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে।

 

এদিকে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত স্থবির হয়ে পড়েছে। এই রুট দিয়েই বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি পরিবহন করা হয়। শুধু তাই নয়, হামলা ও অবরোধের কারণে রাশিয়ার প্রায় ৪০ শতাংশ তেল রপ্তানিও বন্ধ রয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, সংঘাত অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে, যা তেলের দামকে দীর্ঘমেয়াদে উঁচুতে ধরে রাখতে পারে।

 

এদিকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত স্থবির হয়ে পড়েছে। এই পথ দিয়েই বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। পাশাপাশি হামলা ও অবরোধের কারণে রাশিয়ার উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানিও ব্যাহত হয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ সংকটকে আরও তীব্র করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031