সিলেটের শিশুদের মাঝে দেখা দিয়েছে ভয়ঙ্কর রোগ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

সিলেটের শিশুদের মাঝে দেখা দিয়েছে ভয়ঙ্কর রোগ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

 

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ল্যাব টেস্টে হাম আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত ল্যাব টেস্টে ১৪ জনকে হাম আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। আক্রান্তের বেশিরভাগই শিশু।

ল্যাব টেস্টে আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৬ জন, সুনামগঞ্জের ৩ জন ও সিলেটের ২ জন।

 

গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত সন্দেহে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে।

নতুন এই ১০ জনসহ বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930