যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি বলেছেন, ‘আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে।’

গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশ করা হয় এই চিঠি।

 

সেখানে পেজেশকিয়ান লিখেছেন, ইরান তার নাম সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা।

ইরানকে ‘হুমকি’ হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করে পেজেশকিয়ান বলেন, ‘ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল।’

 

নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য একটি ‘শত্রু’ তৈরির প্রয়োজন থেকেই এমনটা করা হচ্ছে বলে দাবি করেন পেজেশকিয়ান।

 

তিনি আরও বলেন, ‘ইরানের বিদ্যুৎ-জ্বালানি-শিল্প অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো ও সাধারণ জনগণের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি শুধু ইরান কিংবা মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, আরও বহুদূর ছড়িয়ে পড়বে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930