সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ::
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের দাবি করেছে সৌদি সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, দুপুরে দেশটির আকাশসীমায় বেশকিছু ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল। তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।
তারা আরও বলেছে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |