‘রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন’ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

‘রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন’ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম

লন্ডন বাংলা ডেস্ক ::  

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে, এ অবস্থায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এসব অধ্যাদেশ বাস্তবায়নে ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক ড. আসিফ নজরুলদের কাজ করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে হবে না।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন’।

 

তিনি বলেন, ‘অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না।’

 

বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930