সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটতে গিয়ে শনিবার ১২ টায় কাল বৈশাখী ঝরের কবলে পরে বজ্রপাতে দুইজন আহত সহ একজন মৃত্যু বরন করেছে।
স্থানীয় সূত্রে জানা জায়, চকিয়াচাপুর গ্রামের সামনে টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পরে মোঃ হাবিবুর রহমান( ২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি পাইকুরাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামে। সে বজলু রহমানের ছেলে। একি সময় চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন( ২০) বজ্রপাতে আহত হয়েছেন। তারা দুইজন প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে চলে এসেছে।