ওসমানীনগরে গৃহহীন জাহেরা বেগমের ভাগ্য বদল

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

ওসমানীনগরে গৃহহীন জাহেরা বেগমের ভাগ্য বদল

প্রতিনিধি/ওসমানীনগর::
দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করা অসহায় জাহেরা বেগমের অবশেষে পেয়েছেন নিজের একটি নিরাপদ আশ্রয়। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের বাসিন্দা জাহেরা বেগম একটি ঝাপরি ঘরে চরম দুঃখ-কষ্টে দিন পার করছিলে। বর্ষায় পানি আর শীতে ঠান্ডা নিয়ে ঝাপরি ঘরে দিন কাটছিল তার।

 

নিত্যদিনের খাদ্যের সংস্থান করাই যেখানে ছিল কঠিন, সেখানে একটি বসতঘর নির্মাণ ছিল তার জন্য স্বপ্নের মতো। জাহেরা বেগমের এই দুর্দশার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল।

 

সংগঠনটির সদস্যরা প্রায় ৫লাখ টাকা ব্যায়ে জাহেরা বেগমের জন্য একটি নতুন পাকা বসতঘর নির্মাণ করা হয়। এতে যেন ভাগ্য বদলে গেল জাহেরা বেগমের। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর ইলাশপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি জাহেরা বেগমের হাতে তুলে দেওয়া হয়।

 

পাকা ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে দোয়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ, সমাজসেবী আব্দুল ছালাম, রেনু মিয়া, নুরুল ইসলাম শাহজাহান, লাল মিয়া, লেবু মিয়া, মজনু মিয়া, রোমান গাজী, আক্তার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯০ ব্যাচের ১৮ জন বন্ধু মিলে সম্মিলিত মানবিক উদ্যোগের প্রচেষ্ঠায় ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল গঠন করেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতা অব্যাহত রেখেছে। দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য কিংবা জরুরি মানবিক সংকটে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল একযোগে সহযোগিতার হাত প্রসারিত করছে। অসহায় জাহেরা বেগমের এই ঘর নির্মাণ প্রকল্পটি তাদের চলমান উদ্যোগের সপ্তম পাকা ঘর নির্মাণ প্রকল্প। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

 

এদিকে,মাত্র আড়াই মাসে সম্পর্ন নির্মান একটি পাকা ঘর উপহার পেয়ে আবেগে আপ্লুপ্ত কণ্ঠে অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন অসহায় জাহেরা বেগম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930