হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম নিশ্চিত হয় এবং বাকি চারজনের হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ সময় পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৯ শিশুর হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫টি শিশু। তাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৮।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930