তামিলনাড়ুতে প্রথম নির্বাচনেই বিজয়ের চমক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক ::

 

রাজনীতিতে নতুন হলেও প্রথম নির্বাচনেই দারুণ সাড়া ফেলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা ভোটে তার দল টিভিকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে দ্রাবিড় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত এবং ডিএমকে ও এআইএডিএমকে এর দ্বিমুখী আধিপত্যে থাকা এই রাজ্যে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

আজ সোমবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সর্বশেষ তথ্যানুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৫টি এগিয়ে রয়েছে বিজয়ের দল টিভিকে। দ্বিতীয় অবস্থানে থাকা বিরোধী দল এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৭৮ আসনে। আর শাসক দল ডিএমকে এগিয়ে মাত্র ৫১টি আসনে। দুটি আসনে এগিয়ে রয়েছে অন্য প্রার্থীরা।

রাজ্যে ক্ষমতায় যেতে দরকার ১১৮ আসন। সে ক্ষেত্রে বিজয়ের দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে এআইএডিএমকে’র সঙ্গে জোট বাঁধতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। সেটি হলে প্রধান শরিকের নেতা হওয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন থালাপতি বিজয়।

 

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের চূড়ান্ত গতিপথ নিশ্চিত হওয়া যাবে। তবে সব কেন্দ্রের ফলাফল পুরোপুরি ঘোষণা করতে রাত হয়ে যেতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930