মমতার বাড়ির বাইরে বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

মমতার বাড়ির বাইরে বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক ::

 

দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক ফলাফলে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা) ভোট গণনা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০।

 

ফলাফলের এই দ্রুত পরিবর্তনের ধারা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে, কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের আশপাশেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা যায়। জানা গেছে, মুখ্যমন্ত্রী বাসভবনের বাইরেও বিজেপি সমর্থকদের জয়ধ্বনি ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে।

বিজেপির এই সম্ভাব্য জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের পর এই প্রথম কোনো অ-আঞ্চলিক দল হিসেবে বিজেপি রাজ্যটির ক্ষমতা দখলের দোরগোড়ায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031