হাসপাতালে ভর্তি শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী, দোয়া কামনা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

হাসপাতালে ভর্তি শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী, দোয়া কামনা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গুরুতর অসুস্থ সিলেটের মুরুব্বি আলেম ও দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

 

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তনেতা ও লক্ষ্মিপুরীর ঘনিষ্ঠজন মাওলানা আবুল হোসাইন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন শায়খ লক্ষ্মিপুরী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার (৯ মে) তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে শায়খ লক্ষ্মিপুরীর অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দারুল উলুম কানাইঘাটের সহকারী মহাপরিচালক ও প্রধান শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি।

 

তিনি বলেন, দেশের বরেণ্য এই আলেম দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় দ্বীনি খেদমতে ফিরিয়ে আনেন—এ জন্য তিনি দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেন।

উল্লেখ্য, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত মুরুব্বি আলেম। দীর্ঘদিন ধরে তিনি দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। ধর্মীয় শিক্ষা বিস্তার ও ইসলামি সমাজগঠনে তার অবদান সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031