অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবী সম্মাননায় সাংবাদিক মাসুম বিল্লাহ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবী সম্মাননায় সাংবাদিক মাসুম বিল্লাহ

শিপন আহমদ,(সিডনি)অস্ট্রেলিয়াঃঃ

অস্ট্রেলিয়ার মরুশহর এলিস স্প্রিংসে বসে এক বাংলাদেশি সাংবাদিক মানবিকতা আর সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তার নাম মাসুম বিল্লাহ। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সরুপ অর্জন করেছেন সম্মানজনক স্বেচ্ছাসেবী পুরস্কারের মনোনয়ন।

 

নর্দান টেরিটরি ভলান্টিয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬”-এ “চিফ মিনিস্টারস ভলান্টিয়ার অব দ্য ইয়ার – সেন্ট্রাল অস্ট্রেলিয়া বিভাগে মনোনীত হয়েছেন তিনি। ভলান্টিয়ারিং এনটি এবং নর্দান টেরিটরি সরকারের উদ্যোগে এই মর্যাদাপূর্ণ মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।

 

সামাজিক সেবা, মানবিক সহায়তা, নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ নর্দান টেরিটরির ভূমি, পরিকল্পনা ও পরিবেশমন্ত্রী জশুয়া বার্গয়েন চিফ মিনিস্টারের পক্ষে তার হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিস স্প্রিংসের মেয়র আস্তা হিল।

 

সাংবাদিকতা, ব্যবসা, টকশো উপস্থাপনা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মাসুম বিল্লাহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসিত ভূমিকায় এর আগেও করোনাকালে কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনমন্ত্রী টনি বার্ক এমপির কাছ থেকে “কোভিড হিরো অ্যাওয়ার্ড” অর্জন করেন।

 

এ প্রসঙ্গে মাসুম বিল্লাহ বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে সমাজ ও কমিউনিটির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি ভলান্টিয়ারিং এনটি, নর্দান টেরিটরি সরকার এবং কমিউনিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ দিকে মাসুম বিল্লাহর এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031