অস্ট্রেলিয়ার ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক ::

 

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের (ImmiAccount) মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার (১৯ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

 

বার্তায় উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্ট (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে। আপনার এজেন্ট আপনাকে ইম্মিঅ্যাকাউন্ট-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন:

১. আপনার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ;

২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল;

৩. আপনার আবেদনের অবস্থা;

৪. আপনার বায়োমেট্রিক্স লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মিলে কিনা;

৫. অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।

ইম্মিঅ্যাকাউন্ট সম্পর্কে জানতে এই ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031