সুনামগঞ্জে সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে নদীতে

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

সুনামগঞ্জে সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে নদীতে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর ৫টি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে।

রবিবার (১৭ মে) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।
জানা যায়, সেতুর কয়েকটি গার্ডার নদীর পানিতে তলিয়ে আছে। স্থানীয়দের ভাষ্য, নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলার পর নতুন এই দুর্ঘটনায় সেতুটি চালু হওয়া নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

নদীপাড়ের গড়কাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতুটি চালু হবে কবে সেই অপেক্ষার যেন শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি ৫টি গার্ডার নদীতে পড়ে গেছে। মানুষ বলছে ঝড়ে ভেঙেছে, কিন্তু আমার টং দোকানও ভাঙেনি। এত বড় মজবুত সেতুর গার্ডার কিভাবে পড়ে গেল, সেটাই বুঝতে পারছি না।”
তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ৫টি গার্ডার পড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জেনেছি রাতে ঝড় হয়েছিল। অসম্পূর্ণ কাজ শেষ করতে ইতোমধ্যে রি-টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে নতুন এই দুর্ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।”
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীর ওপর ৭৫০ মিটার দীর্ঘ শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করলেও কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও নির্মাণকাজ সম্পন্ন না করেই প্রতিষ্ঠানটি সরে যায়।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031