পাকিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৭

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

পাকিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৭

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানান, বান্নু জেলার একটি সড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

 

তিনি বলেন, প্রথম বিস্ফোরণে পাঁচজন নিহত হন। পরে উদ্ধার তৎপরতা চলাকালে দ্বিতীয় বিস্ফোরণে আরও দুইজন নিহত এবং তিনজন আহত হন।

ঘটনার পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

 

বান্নু জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক মদদদাতাদের সতর্ক করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

 

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31