লোকসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

লোকসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক ::

 

বিদ্রোহী ২০ সংসদ সদস্যের অযোগ্যতা নিয়ে করা আবেদনের সিদ্ধান্তে বিলম্বের অভিযোগ তুলে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, লোকসভার মহাসচিব এবং ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির (এনসিপিআই) ২০ এমপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার সুপ্রিম কোর্টে আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, বারবার আবেদন ও স্মারক দেওয়া সত্ত্বেও দলত্যাগবিরোধী আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন লোকসভার স্পিকার। ভারতীয় বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

অভিষেক প্রথমবার গত ১৯ জুন স্পিকারের কাছে আবেদন করেন। লোকসভা সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্যতা সংক্রান্ত ১৯৮৫ সালের বিধিমালার ৬ নম্বর বিধির আওতায় ২০ জন এমপিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানান তিনি।

এরপর গত ২৭ জুলাই স্পিকারকে লিখিতভাবে বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিষেক। পরে ১২ আগস্ট স্পিকারের সঙ্গে এ বিষয়ে তিনি একটি বৈঠকও করেন। তবে এরপরও কোনো সিদ্ধান্ত না আসায় সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

 

আবেদনে লোকসভার আসন বিন্যাসে পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেছেন অভিষেক। তার অভিযোগ, স্পিকার আনুষ্ঠানিকভাবে ওই এমপিদের দলবদল স্বীকার করেননি কিংবা এ বিষয়ে শুনানির নোটিশও জারি করেননি। এরপরও বিদ্রোহী এমপিদের সামনের সারিতে বসানো হয়েছে এবং তৃণমূলের সদস্যদের পেছনের সারিতে সরিয়ে দেওয়া হয়েছে।

 

অভিষেকের দাবি, ওই এমপিরা সংসদের ভেতরে নিজেদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সদস্য হিসেবে বক্তব্য দিচ্ছেন। কিন্তু সংসদের বাইরে নিজেদের এনসিপিআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন।

 

এ ধরনের অবস্থান দলত্যাগবিরোধী আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না এবং এমপিদের বিরুদ্ধে করা অযোগ্যতার আবেদন নিয়ে স্পিকার কেন এখনও সিদ্ধান্ত নেননি সেই প্রশ্নই সুপ্রিম কোর্টে তুলেছেন অভিষেক।

 

আবেদনটির শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031