ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত দামের এই ঊর্ধ্বগতির কারণ। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূণ্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক শূণ্য ৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎপাদন ও পরিবহন অবকাঠামোতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে তেলের দাম আরও বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ঊর্ধ্বমুখী হয়েছে।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930