সাদিপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে জীবন বৃত্তান্ত জমা দিলেন আলী আছকর ফয়েজ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

সাদিপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে জীবন বৃত্তান্ত জমা দিলেন আলী আছকর ফয়েজ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেরার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে উপজেলা বিএনপির কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আছকর ফয়েজ। বুধবার নিজ বাড়িতে ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মত বিনিময় সভার পর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় নিজের জীবন বৃত্তান্ত পেশ করেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী পরিবারের জন্ম নেয়া আলী আছকর ফয়েজ ছাত্রজীবন থেকেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাসিন্দা আলী আছকর ফয়েজ দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি একাধিকবার কারাবরণ করেছেন তিনি। বর্তমানে তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের রাজনীতির মাধ্যমে।

 

১৯৯১ সালে সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান আলী আছকর ফয়েজ।  এরপর থেকে বিএনপির রাজনীতিতে তার পথচলা আর থেমে থাকেনি। রাজনীতির মাঠে প্রতিপক্ষের রোষানলে পরে প্রায় ২৮-২৯টি অভিযোগে ১৯৯৬ সালে ৫মাস ৪দিন জেল খাটেন তিনি। পরবর্তীতে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নেতৃত্বে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে তার রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড ও সাংগঠনিক দক্ষতার ধারাবাহিকতায় একসময় উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আলী আছকর ফয়েজ। বর্তমানে তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজনীতির পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও তার রয়েছে দীর্ঘদিনের আগ্রহ ও সম্পৃক্ততা। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পারিবারিক উদ্যোগেও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখেছেন। যার ধারাবাইহকতায় সাদিপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রচেষ্ঠায় আসন্ন সাদিপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে দলের কাছে জীবন বৃত্তান্ত পেশ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আছকর ফয়য়েজ। বুধবার জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আগে নিজ বাড়িতে ইউনিয়নের সাধারণ মানুষ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি। পরে ঐকমত্যের ভিত্তিতে বিকেলে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় নিজের জীবনবৃত্তান্ত পেশ করেন আলী আছকর ফয়েজ।

 

সভায় বক্তারা বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আলী আছকর ফয়েজ একাধিকবার কারাবরণে করেছেন।দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য বিবেচনায় নিয়ে তাকে সাদিপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা।

 

বক্তারা আরও বলেন, আলী আছকর ফয়েজ দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলীয় মনোনয়ন পেলে তিনি সাদিপুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন পেলে সাদিপুর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলী আছকর ফয়েজ। সভায় ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও শ্রেণী পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

বিকালে সাদিপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠেনের কর্মীসভায় নিজের জীবন বৃত্তান্ত পেশ করেছেন আলী আছকর ফয়েজ।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930