বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

প্রকাশিত: 6:32 PM, September 29, 2026

বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

আন্তর্জাতিক ডেস্ক ::

 

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আরও কয়েক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি।

সোমবার এশিয়াসহ কয়েকটি দেশের ক্রেতাদের নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশ বাড়ানোর কথা জানিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয়। তবে এ বিষয়ে কাতার এনার্জির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ইতালির অন্যতম বড় এলএনজি ক্রেতা এডিসন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত কাতার এনার্জির কাছ থেকে কোনো এলএনজি কার্গো পাবে না তারা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্নের পর গত এপ্রিলে ‘ফোর্স মেজর’ ঘোষণা দিয়েছিল কাতারএনার্জি। এরপর কয়েক দফায় ওই ঘোষণা বাড়ানো হয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ইরান সংঘাতের কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া দেশগুলোর একটি কাতার। আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।

 

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৫০৯টি।

 

শীতকালীন জ্বালানি চাহিদার মৌসুম শুরু হতে আর কয়েক দিন বাকি। ফলে ইউরোপের ক্রেতাদের শীতের আগে গ্যাসের মজুত পূরণ করতে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হবে। এতে সীমিত বৈশ্বিক গ্যাস সরবরাহ নিয়ে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে এবং গ্যাসের দামও উচ্চ পর্যায়ে থাকতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30