সৌদিতে করোনায় আরো ৪ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০

সৌদিতে করোনায় আরো ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দেশটির মক্কা ও মদিনায় মারা যাওয়া চার বাংলাদেশি হলেন জামাল উদ্দিন (৩৫), মোহাম্মদ রফিক আহমদ (৫৫), আবদুল হাসিব মিন্টু (৪৬) ও ইসহাক মিয়া (৪৫)।

 

জানা যায়, মক্কা প্রবাসী জামাল উদ্দিন কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাসেম। করোনা উপসর্গ দেখা দিলে তাকে মক্কা কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি। জামাল উদ্দিন মক্কা নগরীর মিছফালায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।

 

মদিনা প্রবাসী মোহাম্মদ রফিক আহমদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের মজিদার পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাজি সোলায়ইমান। গত দুই সপ্তাহ আগে সর্দি-জ্বর ও কাশি নিয়ে মদিনার আল-দ্বার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

 

মদিনা প্রবাসী মোহাম্মদ ইসহাক মিয়া চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতীপাড়ার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার মদিনার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

 

মদিনা প্রবাসী আবদুল হাসিব মিন্টু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর রসুলপপুরের বাসিন্দা। তিনি মদিনার আল আম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31