ইরানের সব মসজিদ খুলে দেওয়া হয়েছে

প্রকাশিত: 6:45 PM, May 12, 2020

ইরানের সব মসজিদ খুলে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃঃ

বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে বিপর্যস্ত দেশ ইরানে এর ভয়াবহতা কিছুটা কমে আসায় লকডাউন শিথিল করা হয়েছে। সেইসঙ্গে ইরানের সকল মসজিদ সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার থেকে ইরানে সকল মসজিদ খুলছে বলে দেশটির বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

 

ইরানের দ্য ইসলামিক ডেভলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ কুমের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে মসজিদ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পরিচালক মোহাম্মদ কুমের বরাত দিয়ে সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, পবিত্র রমজান মাসে নির্দিষ্ট রাতগুলোর স্মরণে মসজিদগুলো কেবল তিন দিনের জন্য উন্মুক্ত থাকবে। তবে মসজিদ্গুলো সবসময় উন্মুক্ত থাকবে কিনা তা স্পষ্ট নয়।

 

এদিকে তাসনিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লকডাউন শিথিল করায় ইরানে সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে। এমনকি খুজিস্তান প্রদেশে লকডাউন থাকা অবস্থায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

 

এর মধ্যেই গত রোববার এক ঘোষণায় আগামী সপ্তাহে ইরানের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট হাসান রুহানি।

 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ইরানে এই মহামারিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৯ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৮৫ জনের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031